কলকাতায় জীবন্ত রামের পুজো - The News Lion

কলকাতায় জীবন্ত রামের পুজো



 রাজ্যের সম্পূর্ণ লকডাউনের মধ্যেই কলকাতার একটি মন্দিরে সাড়ম্বরে জীবন্ত রামের পুজোর আয়োজন করেন বিজেপি নেতা  রাকেশ সিংহ৷৷  দক্ষিণ কলকাতার অরফ্যানগঞ্জ রোডের ওই রাম মন্দিরে রীতিমতো বেলকাঠ ও ঘি দিয়ে যজ্ঞও করা হয়৷ তারসাথে অযোধ্যায় রামমন্দিরের শিলান্যাসের সম্প্রচার সরাসরি দেখানোরও ব্যবস্থা করা হয়৷




  জানা গিয়েছে, পঞ্চম শ্রেণির দুই পড়ুয়াকে রাম ও সীতা সাজানো হয়৷ আরও একজনকে হনুমান৷ পুজো শেষে রাম সীতার পায়ে হাত দিয়ে নমস্কার করেন অনেকেই৷ দেওয়া হয় জয় শ্রীরাম স্লোগান৷ পুজো উপলক্ষে হাজির ছিলো ছোটরাও৷  পুজোয় ভগবান রামকে দেওয়ার জন্য ছাপ্পান্ন রকম ভোগের আয়োজন করা হয়। লাড্ডু, বোদে, মিষ্টি, আলুর দম, পোলাও থেকে শুরু করে সব ধরনের ভোজনের এলাহি আয়োজন ছিল৷ 



পুজোর উদ্যোক্তা বিজেপি নেতা রাকেশ সিংহ বলেন, ৫০০ বছর পর আজ হিন্দুদের স্বপ্ন পূরণ হচ্ছে। সেজন্য আজ প্রত্যেক হিন্দুর কাছে আনন্দের দিন। তাই মূর্তির এখানে আমরা জলজ্যান্ত মানুষকে রাম ঠাকুর হিসেবে পুজো করছি। তার ভোগের জন্য ৫৬ রকম পদের আয়োজন করা হয়েছে।     

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.