সুশান্তের মৃত্যু ঘিরে ফের প্রকাশ্যে এল চাঞ্চল্যকর তথ্য
সুশান্ত সিং রাজপুত মামলায় উঠে আসছে একের পর এক বিস্ফোরক তথ্য। সুশান্ত- এর মৃত্যুর পরেও রিয়া তাঁর মেল অ্যাকাউন্ট লগ ইন করেছেন এবং অ্যাকাউন্টটি ব্যবহার করেছেন। বুধবার এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এসেছে। এমনকি সুশান্ত- এর কল রেকর্ড খতিয়ে দেখা যাচ্ছে, ৮ জুন থেকে ১৩ জুন পর্যন্ত বেশ কয়েকবার রিয়াকে ফোন করে তার সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলেন। কিন্তু রিয়া সুশান্তকে ব্লক করে রেখেছিলেন।
জানা যাচ্ছে সুশান্তের মৃত্যুর পর তাঁর মেইল অ্যাকাউন্ট ঘাটাঘাটি করে সেটির পাসওয়ার্ড পর্যন্ত পরিবর্তন করে দিয়েছেন রিয়া। সুশান্তের এই মেইল অ্যাকাউন্ট এর অ্যাক্সেস ছিল তাঁর দিদির কাছেও। দিদি যাতে অ্যাকাউন্টটি না ব্যবহার করতে পারেন সেই জন্যই রিয়া পাসওয়ার্ড বদলে দিয়েছেন বলে মনে করা হচ্ছে।
প্রসঙ্গত, অভিনেত্রী তথা সুশান্ত সিং রাজপুতের বান্ধবী রিয়া চক্রবর্তীকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। ৭ অগাস্ট রিয়াকে জিজ্ঞাসাবাদ করার জন্য তলব করেছে ইডি।

Post a Comment