বিজেপি নেতার উপর হামলার অভিযোগ উঠলো এবার হালিশহরে, অল্পের জন্য প্রাণে বাঁচলেন তিনি - The News Lion

বিজেপি নেতার উপর হামলার অভিযোগ উঠলো এবার হালিশহরে, অল্পের জন্য প্রাণে বাঁচলেন তিনি




দি নিউজ লায়ন ;  অল্পের জন্য রক্ষা পেলেন নৈহাটির বিদায়ী পুরপ্রধান গণেশ দাস। তাঁর গাড়ি লক্ষ্য করে বোমা ছোঁড়া হয় বলে অভিযোগ। হালিশহরের বদলেঘাটায় এই হামলা হয়। যদিও অল্পের জন্য প্রাণে বেঁচে যান তিনি।ঘটনার সূত্রপাত শনিবার রাতে। 


শনিবার গভীর রাতে বিজপুরে বালিভাড়া এলাকার ভ্রাতৃসংঘ ক্লাবে বিজেপি সমর্থক মানিক দাসের ওপর হামলার অভিযোগ পেয়ে আক্রান্ত কর্মীকে নিয়ে থানায় যান অভিযোগ দায়ের করতে। অভিযোগ জানিয়ে বীজপুর থানা থেকে ফেরার পথে আক্রান্ত বিজেপি নেতা গণেশ দাস শনিবার রাতে হালিশহর বালিভারা ইটখোলা পাড়ায় আক্রান্ত বিজেপি কর্মীকে নিয়ে বীজপুর থানা থেকে অভিযোগ জানিয়ে ফেরার পথে হালিশহরের দুই জায়গায় আক্রান্ত নৈহাটি পৌরসভার বিদায়ী পৌরপিতা তথা বিজেপি নেতা গণেশ দাস 


অভিযোগ তার গাড়ি লক্ষ্য করে বোমা ছোড়ে দুষ্কৃতীরা। কোনরকমে প্রাণে বেঁচে নৈহাটিতে নিজের বাড়িতে ফেরেন তিনি অভিযোগ রাতে তার নৈহাটির গৌরীপুরের বাড়ির সামনে দুটি বাইক ঘোরাঘুরি করছিল সেই কথা তিনি পুলিশ প্রশাসনকে জানানোর চেষ্টাও করেছিলেন কিন্তু নৈহাটি থানার কেউই তার ফোন ধরেননি বলে অভিযোগ তাঁর। এরপর তার ওপর এমন হামলা ঘটে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.