সকাল থেকে জম্মু-কাশ্মীরের কুলগামে সেনা জঙ্গি এনকাউন্টার শুরু
দি নিউজ লায়ন ; রবিবার
সকাল থেকেই জম্মু কাশ্মীরের কুলগাম জেলার সিঘানপোর এলাকায়
এনকাউন্টার শুরু হয়েছে। সেনা জঙ্গি গুলির লড়াইয়ে সকাল থেকেই সন্ত্রস্ত এলাকার
বাসিন্দারা। জানা গিয়েছে, পুলিশ ও
ভারতীয় সেনার যৌথ টিম কাজ করছে। জঙ্গি লুকিয়ে থাকার খবর পেয়ে তল্লাশি চালাতে শুরু
করে সেনা। তখনই শুরু হয় গুলির লড়াই।
জানা যায়, এখনও পর্যন্ত কোনও জঙ্গি ধরা না পড়লেও,
শেষ পাওয়া খবর পর্যন্ত গুলির লড়াই চলছে।
এই এলাকায় দুই থেকে তিন জন জঙ্গি লুকিয়ে রয়েছে বলে খবর। গোটা এলাকা ঘিরে ফেলা
হয়েছে।
উল্লেখ্য, দুদিন আগেই
জম্মু কাশ্মীর পুলিশের ডিজিপি দিলবাগ সিং দাবি করেছিলেন ক্রমাগত ভারতীয় সেনার
সন্ত্রাসদমন অভিযান, একের পর এক জঙ্গি নেতাকে নিকেশের জন্যই এই সাফল্য এসেছে।
এরই সঙ্গে রয়েছে কড়া পুলিশ প্রশাসন। পুলিশের দেওয়া পরিসংখ্যান বলছে বছরের শুরুতে
যেখানে ৩৫০-৪০০ জঙ্গি সক্রিয় ছিল উপত্যকায়, সেই সংখ্যা কমে ২০০তে দাঁড়িয়েছে।

Post a Comment