বাঁধের জলে আটকে থাকা এক ব্যক্তিকে উদ্ধার করলেন বায়ুসেনারা
দি নিউজ লায়ন ; ছত্তিশগড়ের বিলাসপুরে বাঁধের জলে আটকে থাকা এক ব্যক্তিকে উদ্ধার করলেন
বায়ুসেনারা। ভারী বৃষ্টির কারণে বাঁধের জলস্তর বেড়ে যাওয়ার কারণে বিলাসপুরের নিকট
খুটাঘাট বাঁধে আটকে পড়েন ওই ব্যক্তি। এই ঘটনার খবর পেয়ে ওই ব্যক্তিকে উদ্ধারের
জন্য এমআই–১৭ চপার পাঠানো হয় আইএএফের পক্ষ থেকে।
জানা গিয়েছে, রবিবার খুটাঘাট বাধের ওয়েস্টওয়াটারে স্নান করতে নামেন ওই
ব্যক্তি কিন্তু জলের তোড় এতটাই বেশি ছিল যে তিনি উঠে আসতে পারেননি। তিনি একটা
পাথরের ওপর, গাছ ধরে নিজেকে ১৬ ঘণ্টা বাঁচিয়ে রেখেছিলেন। ছত্তিশগড়ের
খুটাঘাট বাধ জনপ্রিয় এবং রবিবার বহু মানুষ এখানে ঘুরতেও আসেন।
ভাইরাল হওয়া এই ভিডিওতে দেখা গিয়েছে,
বাঁধে জলের স্রোতে আটকে পড়া ওই
ব্যক্তি কোনওমতে ছোট গাছে আশ্রয় নিয়েছিলেন। বিলাসপুর রেঞ্জের আইজি দীপাংশু কাবরা
বলেন, ‘ভারতীয় বায়ু
সেনার চপার সোমবার এক ব্যক্তিকে খুটাঘাট বাঁধ থেকে উদ্ধার করেন, যাঁর নাম
জিতেন্দ্র কাশ্যপ, বাঁধের জলের স্রোত অত্যন্ত বেশি হওয়ায়, আইএএফকে
উদ্ধারের জন্য অনুরোধ করা হয়।'
এসপি প্রশান্ত আগরওয়াল জানানা,
রবিবার সন্ধ্যা থেকেই উদ্ধারকারী দল
ঘটনাস্থলে ছিল। কিন্তু তীব্র জলস্রোতের কারণে যুবটিকে উদ্ধার করা যাচ্ছিল না। সেই
কারণে উদ্ধার কাজ এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হচ্ছিল না। যুবকটিকে বাঁচাতে এসইসিএল এবং
এনটিপিসির দলও পাঠান হয়। শেষপর্যন্ত এগিয়ে আসে ভারতীয় বিমান বাহিনী। সোমবার সকালে
উদ্ধার অভিযান শুরু হয়।

Post a Comment