করোনা আক্রান্ত হলেন টলিউড পরিচালক রাজ চক্রবর্তী
দি নিউজ লায়ন ; এবার করোনা আক্রান্ত হলেন টলিউড পরিচালক রাজ চক্রবর্তী।
রাজের বাবার রিপোর্ট নেগেটিভ এলেও তিনি এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসাধীন। নিজেই সোশ্যাল মিডিয়ায় টুইট করে রাজ বলেন, “আমি কোভিড ১৯ পজিটিভ। বাবাকে হাসপাতলে
ভর্তি করেছি। যদিও বাবার দু’বারের পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছে। আমি এই মুহূর্তে
হোম কোয়ারেন্টাইনে রয়েছি। পরিবারের বাকিদেরও কোভিড ১৯ পরীক্ষা করা হবে। এই সময়টা
সত্যিই কঠিন।”
রাজের
করোনা আক্রান্ত হওয়ার খবরে উদ্বেগ প্রকাশ করেছেন তারর ভক্তরা। কারণ এই মুহূর্তে
রাজের স্ত্রী তথা অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় গর্ভবতী। খুব শীঘ্রই তিনি মা হতে
চলেছেন। আর তাই তাঁদের অনুরাগীরা বিষয়টি নিয়ে বেশি চিন্তিত।
যদিও শুভশ্রী এখন
রাজের সঙ্গে রয়েছেন নাকি নিজের মা-বাবার সঙ্গে রয়েছেন সেটি এখনো স্পষ্ট নয়। কিছুদিন
আগেই শুভশ্রীর বাপের বাড়িতে হয়ে গিয়েছে তাঁর সাধ অনুষ্ঠান। তখন জানা গিয়েছিল
এই সময়টা তিনি তার মা-বাবার সঙ্গে থাকছেন। আর তাই সেখানেই ঘরোয়া আবহের মধ্যে সাধ
অনুষ্ঠান হয়েছে।

Post a Comment