সিনহা হত্যা: জেলগেটে ওসি-ইন্সপেক্টরসহ ৩ আসামিকে জিজ্ঞাসাবাদ - The News Lion

সিনহা হত্যা: জেলগেটে ওসি-ইন্সপেক্টরসহ ৩ আসামিকে জিজ্ঞাসাবাদ




ঢাকা প্রতিনিধি : বাংলাদেশের কক্সবাজার জেলার টেকনাফে পুলিশের গুলিতে অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় কারাগারে থাকা তিন আসামি ওসি প্রদীপ কুমার দাশ, ইন্সপেক্টর লিয়াকত আলী ও এসআই নন্দ দুলালকে জিজ্ঞাসাবাদ করছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গঠিত উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি।




আজ সোমবার বেলা ১১টা থেকে তাদের জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে এরআগে গতকাল রবিবার ঘটনাস্থলে গণশুনানি করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত কমিটির সদস্যরা। টেকনাফের শামলাপুর রোহিঙ্গা ক্যাম্পের ইনচার্জের কার্যালয়ে এই শুনানি হয়। এদিন প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে সরাসরি হত্যার দিনের ঘটনা শোনে তদন্ত কমিটি।




অবসরপ্রাপ্ত মেজর সিনহা রাশেদ নিহতের ঘটনায় গত ২ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ চার সদস্যের তদন্ত কমিটি গঠন করে। এরপর গণশুনানির জন্য ১২ আগস্ট সন্ধ্যায় গণবিজ্ঞপ্তি জারি করা হয়। প্রসঙ্গত, গত ৩১ জুলাই রাত ১০টার দিকে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শামলাপুর এপিবিএন চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন (অব.) সেনা কর্মকর্তা সিনহা মো. রাশেদ খান।




এ ঘটনায় নিহতের বোন শাহরিয়ার শারমিন ফেরদৌস বাদী হয়ে গত ৫ আগস্ট টেকনাফের সাবেক ওসি প্রদীপ কুমার দাশ ও বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরির্দশক লিয়াকত আলীসহ ৯ পুলিশ সদস্যকে আসামি করে আদালতে মামলা দায়ের করেন। মামলাটির তদন্তভার দেওয়া হয়েছে র‌্যাবকে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.