করোনা আক্রান্ত অমিত শাহ
দি নিউজ লায়ন ; করোনা
আক্রান্ত হলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রবিবার তিনি নিজেই তাঁর
করোনা আক্রান্ত হওয়ার খবর দেন। নিজেই ট্যুইট
করে সেই খবর জানান বিজেপির এই শীর্ষ নেতা।
এদিন ট্যুইটারে অমিত শাহ জানিয়েছেন, গত কয়েকদিন ধরে করোনার উপসর্গ দেখা দেওয়ায় টেস্ট করান
তিনি। এদিন তাঁর রিপোর্ট পজিটিভ এসেছে। তিনি জানিয়েছেন যে তাঁর শারীরিক অবস্থা
ভালোই আছে। তবু, চিকিৎসকের
পরামর্শে হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি।
অমিত শাহ সতর্ক করে বলেন,
‘গত কয়েকদিনে যাঁরা আমার সংস্পর্শে এসেছেন
তাঁরা দ্রুত আইসোলেট করুন নিজেদের।

Post a Comment