মাঝরাতে মা বাবা ও ভাইয়ের সঙ্গে বাড়ি ছাড়ে পালিয়েছে রিয়া
মাঝরাতে মা বাবা ও ভাইয়ের সঙ্গে বাড়ি ছাড়ে পালিয়েছে রিয়া। জানা যাচ্ছে তিনদিন আগেই বড় সুটকেস নিয়ে মাঝ রাতে নিজের ফ্ল্যাট থেকে চলে যান রিয়া। সঙ্গে ছিলেন তার মা-বাবা এবং ভাই।
জানা যাচ্ছে, অভিনেত্রী যে বিল্ডিংয়ে থাকতেন তার সুপারভাইজার জানাচ্ছেন, তিনদিন আগে মাঝরাতে মা বাবা ও ভাইয়ের সঙ্গে বাড়ি ছাড়েন রিয়া চক্রবর্তী।
তিনি বলছেন, “মাঝরাতে একটা নীল গাড়িতে করে ওরা রওনা দেয়। ওদের সঙ্গে বড় সুটকেস ছিল।” সেই সুপারভাইজার আরও জানিয়েছেন, মৃত্যুর আগের বিগত কয়েকদিনে সুশান্ত এই বাড়িতে আসেননি। প্রশ্ন উঠছে মাঝরাতে পরিবারের সঙ্গে কোথায় গেলেন রিয়া চক্রবর্তী।

Post a Comment