বাঘের আক্রমণে নিখোঁজ মৎস্যজীবী
দি নিউজ লায়ন ; রবিবার সকালে মাছ ধরার সময় হঠাৎই জঙ্গল থেকে বাঘ বেরিয়ে আক্রমণে করলে নিখোঁজ হয় এক মুৎস্যজীবী।নিখোঁজ মৎস্যজীবীর সুশান্ত মন্ডল।ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪ পরগনার গোসাবা ব্লকের পীরখালি এলাকায়।
স্থানীয় ও মৎস্যজীবী সূত্রে জানা গিয়েছে, লাহিড়ীপুর অঞ্চলের চড়ঘেরী বিধান কলোনী বাসিন্দা মৎস্যজীবী সুশান্ত মন্ডল সহ আরও ৩ জন মৎস্যজীবী গত ১ আগস্ট একটি নৌকা করে মাছ ধরার উদ্দেশ্যে রওনা দেয় সুন্দরবনের নদীতে।পরের দিন সকালে পীরখালি বানতলা খাল এলাকায় মাছ ধরার সময় হঠাৎই জঙ্গল থেকে বাঘ বেরিয়ে এসে ঝাঁপিয়ে পড়ে।
মৎস্যজীবী সুশান্ত মন্ডলকে এক ঝাঁটকায় তুলে নিয়ে বাঘ গভীর জঙ্গলে ঢুকে যায়।বাকী মৎস্যজীবীরা এই দৃশ্য দেখে হতবাক হয়ে যায়।এদিকে এই খবর ছড়িয়ে পড়তে নিখোঁজ মৎস্যজীবীর স্ত্রী সুশীলা মন্ডল,ছেল তন্ময় মন্ডল ও পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন।
বন দফতর জানান বাঘের আক্রমণ এক মুৎস্যজীবী নিখোঁজ এমন ধরনের খবর পাওয়া গেছে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

Post a Comment