বিজেপির মহিলা মোর্চার হোয়াটসঅ্যাপ গ্রুপে শাড়ির বিজ্ঞাপন দেওয়ার অভিযোগ ওড়ালেন অগ্নিমিত্রা - The News Lion

বিজেপির মহিলা মোর্চার হোয়াটসঅ্যাপ গ্রুপে শাড়ির বিজ্ঞাপন দেওয়ার অভিযোগ ওড়ালেন অগ্নিমিত্রা




দি নিউজ লায়ন ; বিজেপির মহিলা মোর্চার হোয়াটসঅ্যাপ গ্রুপে শাড়ির বিজ্ঞাপন দেওয়ার যে অভিযোগ উঠেছিলো তা ক্ররযত উড়িয়ে দিলেন মহিলা মোর্চার সভানেত্রী অগ্নিমিত্রা পাল। কোনও ব্যবসার উদ্দেশ্য নয়, একটি স্বেচ্ছাসেবী সংস্থাকে সাহায্য করতে শাড়ির ছবিগুলি পোস্ট করেছিলেন বলে জানিয়েছেন তিনি।


ফ্যাশন ডিজাইনার অগ্নিমিত্রা পালকে ফ্যাশন ডিজাইনার হিসেবেই চেনে সাধারণ মানুষ। তাঁর তৈরি পোশাক আজও ব্যবহার করে থাকেন সিনেমা থেকে ক্রীড়া সব জগতেই। এহেন ফ্যাশান ডিজাইনার কিনা বিজেপির মহিলা মোর্চার হোয়াটস অ্যাপ গ্রুপে শাড়ি বিক্রির জন্য ছবি পাঠাচ্ছেন! আবার যার দাম কিনা ২৮০ টাকার মতো!


অগ্নিমিত্রা পালের ব্যাখ্যা বিজেপি নেত্রী জানিয়েছেন, ২৮০ টাকা দিয়ে শাড়ি বিক্রির বিজ্ঞাপনের প্রয়োজন নেই তাঁর। অগ্নিমিত্রার ব্যাখ্যায়, তাঁর তৈরি রুমালের দামও হয়ত ওই দামের থেকে বেশি। স্বেচ্ছাসেবী সংস্থার পাশে দাঁড়াতে কলকাতার এক স্বেচ্ছাসেবী সংস্থাকে সাহায্য করতে তাঁর এই পদক্ষেপ বলে জানিয়েছেন অগ্নিমিত্রা।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.