মালদা ও ক্যানিং পশ্চিম কেন্দ্রে বিজেপি সিপিএম ছেড়ে তৃণমূলে শতাধিক
দি নিউজ লায়ন ; দক্ষিণ ২৪পরগনা ক্যানিং এবং মালদার হরিশ্চন্দ্রপুর এ বিজেপি-সিপিএম ছেড়ে তৃণমূলে যোগ ৬০০ র বেশি কর্মী-সমর্থকের। রবিবার ক্যানিং পশ্চিম বিধানসভা কেন্দ্রের বাসস্ট্যান্ডে তৃণমূলের এক রাজনৈতিক সভায় বিজেপি সিপিএম,আরএসপি থেকে প্রায় ৩০০ জন কর্মী সমর্থক তৃণমূল কংগ্রেসে যোগদান করে।
বিজেপির সক্রিয় কর্মী পিন্টু সরদার,ভাস্বতী সরদার,মলিনা হালদারের নেতৃত্বে প্রায় প্রায় ৫০ জন মাতলা-১ অঞ্চল থেকে বিজেপির কর্মী সমর্থক তৃণমূলে যোগদান করে।এছাড়া তালদি, বাঁশড়া,গোপালপুর,দাঁড়িয়া, মাতলা-২,ইটখোলা সহ বিভিন্ন অঞ্চল থেকে বিজেপি,সিপিএম, আরএসপি থেকে প্রায় ২০০ জন কর্মী সমর্থক তৃণমূলে যোগদান করে।
যোগদানকারীদের দলীয় পতাকা তুলে দেন জেলা তৃণমূলের কো-অর্ডিনেটর পরেশরাম দাস। অন্যদিকে, মালদার হরিশ্চন্দ্রপুরে বিজেপি ছেড়ে শতাধিক কর্মী সমর্থকেরা যোগদান করলো তৃণমূল কংগ্রেসে। রবিবার সকালে মালদা শহরের বৃন্দাবনী মাঠ সংলগ্ন মুক্তমঞ্চ এলাকায় তৃণমূলের একটি কর্মসূচিতেই এই যোগদান পর্ব অনুষ্ঠিত হয়।
সদ্য দায়িত্বপ্রাপ্ত যুব তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি প্রসেনজিৎ দাসের নেতৃত্বে গাজোল এবং হরিশ্চন্দ্রপুর ব্লকের শতাধিক বিজেপির কর্মী-সমর্থকেরা তৃণমূলে যোগদান করেছেন।

Post a Comment