বিভিন্ন দল থেকে শতাধিক কর্মীর তৃণমূলে যোগ
দি নিউজ লায়ন ; নদীয়া জেলার অভ্যন্তরে বিভিন্ন প্রান্ত থেকেবিজেপি এসএফআই ,ডিওয়াইএফআই সহ বিভিন্ন রাজনৈতিক দলের শতাধিক কর্মী সমর্থক আনুষ্ঠানিকভাবে যোগদান করলো তৃণমূলে। রবিবার দুপুরে কৃষ্ণনগর বাস স্ট্যান্ড সংলগ্ন তৃণমূলের মুখ্য কার্যালয় ভবনে তাদের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দিলেন নদীয়া জেলা যুব তৃনমূলের সভাপতি জয়ন্ত সাহা।
এদিনের যোগদান অনুষ্ঠানে সভাপতি ছাড়াও উপস্থিত ছিলেন তৃণমূলের অন্যান্য নেতৃত্ববৃন্দ। রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের শরিক হতেই পূর্বের রাজনৈতিক দল ত্যাগ করে তৃণমূলে যোগদান করা বলে এই দিন জানান অন্যান্য রাজনৈতিক দল ত্যাগ করে আসা কর্মী-সমর্থকরা।

Post a Comment