রবিনসন স্ট্রিট কান্ডের ছায়া এবার শ্রীরামপুরে
দি নিউজ লায়ন ; রবিনসন স্ট্রিট কান্ডের ছায়া এবার শ্রীরামপুরে। মায়ের পচা গলা মৃতদেহ আগলে মেয়ে। চার দিন ধরে মায়ের দেহ আগলে রাখল মেয়ে। চাঞ্চল্যকর ঘটনা হুগলির শ্রীরামপুরে প্রতিবেশীদের থেকে খবর পেয়ে দেহ উদ্ধার করে পুলিশ। মৃতার নাম সুষমা রায়। প্রতিবেশীরা জানিয়েছেন, মেয়ে সোনালী রায়ের সঙ্গে শ্রীরামপুর চাতরার একটি বাড়িতে থাকতেন সুষমা দেবী। বেশ কয়েক বছর আগে বিয়ে হয় সোনালির। বর্তমানে স্বামীর সাথে ডিভোর্সের মামালা চলছে সোনালির।
কয়েকদিন ধরেই ধরে বেরচ্ছিল দুর্গন্ধ,কিন্তু রবিবার তা মাত্রা ছাড়ায়। সন্দেহ হওয়ায় প্রতিবেশীরা পুলিশে খবর দেয় পুলিশ এসে দরজা ভেঙে মৃতদেহ উদ্ধার করে একইসঙ্গে উদ্ধার করা হয় সোনালীকেও।
প্রাথমিকভাবে পুলিশের অনুমান। চার পাঁচ দিন আগে এই বৃদ্ধা মারা গেছে। বাড়ির ভেতরে কাগজ পত্র ও বিভিন্ন জিনিস পোড়া অবস্থা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। পুরো ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

Post a Comment