ঢোলাহাটে পারিবারিক জমি বিবাদকে কেন্দ্র করে গুলি বোমা
দি নিউজ লায়ন ; রবিবার একটি পুরানো জমির বিবাদকে কেন্দ্র করে দুটি গ্রুপের মধ্যে সংঘর্ষ বাঁধলে চলে গুলি বোমা।আর গুলি বোমা চললে গুলিতে জখম হয় ২ জন এবং বোমায় জখম ৩ জন।জখমরা হাসপাতালে চিকিৎসাধীন।ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪ পরগনার ঢোলাহাট থানার শংকরপুর অঞ্চলের আমিরপুর এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে আমিরপুর এলাকার বাসিন্দা মোতালেব মীর ও আরফান মীরের মধ্যে পৈত্রিক সম্পত্তি নিয়ে দীর্ঘ দিন বিবাদ চলছিল।এদিন দুপুরে এই বিবাদকে কেন্দ্র করে গ্রামে একটি সালিশি সভা বসে।সভা শুরু হতেই হঠাৎই দুটি গ্রুপের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়।সংঘর্ষে চলতে থাকে এলোপাথাড়ি গুলি,বোমা।
গুলিতে জখম হয় সালিশি সভায় আসা রফিকুল মির,আসাদুল কয়াল এবং বোমায় জখম হয় আরও ৩ জন।জখমদের স্থানীয় মানুষজন উদ্ধার করে কুলপি গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়।সেখানে রফিকুল মির ও আসাদুল কয়ালের অবস্থা অবনতি হলে চিকিৎসাকরা তাদেরকে ডায়মন্ডহারবার সদর হাসপাতালে স্থানান্তরিত করে।
সেখানে নিয়ে গেলে চিকিৎসকরা তাদেরকে কলকাতা চিত্তরঞ্জন হাসপাতালে স্থানান্তরিত করে।পরিবারের সূত্রে খবর গুলিতে জখম রফিকুল মিরকে কলকাতা হাসপাতালে নিয়ে যাওয়ার সময় রাস্তায় তার মৃত্যু হয়।এদিকে ঘটনাস্থলে আসে বিশাল পুলিশবাহিনী।পুলিশ এলাকা থেকে ৬ টি তাজা বোমা উদ্ধার করে এবং এই ঘটনায় ৪ জনকে আটক করে।এলাকায় চলছে পুলিশি টহলদারি।
পুলিশ জানান পুরানো জমিকে কেন্দ্র করে দুটি গ্রুপের মধ্যে সংঘর্ষ বাঁধলে গুলি বোমা চলে।গুলিতে এবং বোমায় বেশ কয়েক জন জখম হয়েছে।জখমরা হাসপাতালে চিকিৎসাধীন।এই ঘটনায় ৪ জনকে আটক করা হয়েছে এবং ৬ টি বোমা উদ্ধার করা হয়েছে।পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে।চলছে পুলিশি টহলদারি।

Post a Comment