হোম কোয়ারেন্টাইনে বাবুল - The News Lion

হোম কোয়ারেন্টাইনে বাবুল



হোম কোয়ারেন্টাইনে বাবুল সুপ্রিয়। সম্প্রতি অমিত শাহর সংস্পর্শে এসেছিলেন বাবুল৷  তাই হোম কোয়ারেন্টাইনে থাকছেন তিনি৷  বাবুল সুপ্রিয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের করোনা আক্রান্ত হওয়ার খবর পেয়েই আমি হোম কোয়ারেন্টাইনে চলে গিয়েছি।



স্বরাষ্ট্রমন্ত্রী যে হাসপাতালে ভর্তি রয়েছেন, সেই মেদান্তা হাসপাতালের চিকিৎ‍সকের সঙ্গে কথা হয়েছে৷ তাঁরা তিন দিন হোম কোয়ারেন্টাইনে থাকতে বলেছেন৷  মঙ্গলবার পর্যন্ত কোনও উপসর্গ দেখা দেয় কিনা, সেদিকে নজর দিতে বলা হয়েছে। তিনি বলেন, ‘পরিস্থিতি অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেব৷



 তবে মঙ্গলবার হয়ত করোনা পরীক্ষা হতে পারে৷ আপাতত বাড়িতে নিজের ঘরে আলাদা থাকব৷ কারণ বাড়িতে আমার বয়স্ক মা-বাবা রয়েছেন৷ এছাড়া ঘরে ছোট বাচ্চা রয়েছে, তাই নিজেকে আলাদা রাখছি৷  

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.