লেবাননে বিস্ফোরণের ৩০ ঘণ্টা পর বন্দরের শ্রমিককে জীবিত উদ্ধার - The News Lion

লেবাননে বিস্ফোরণের ৩০ ঘণ্টা পর বন্দরের শ্রমিককে জীবিত উদ্ধার




আন্তর্জাতিক ডেস্ক : লেবাননের বৈরুতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনার ৩০ ঘণ্টা পর এক বন্দর শ্রমিককে বৃহস্পতিবার সমুদ্র থেকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। বিস্ফোরণে নিখোঁজ আমিন আল-জাহেদকে ভূমধ্যসাগরে রক্তাক্ত অবস্থায় পাওয়া যায়।



স্থানীয় অনলাইন পোর্টাল আলআরাবিয়া ডট নেট জানিয়েছে, একটি উদ্ধারকারী দল আল-জাহেদকে নৌকায় করে আনার পর বৈরুতের রাফিক হারিরি বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।এদিকে, বেশ কয়েকটি সোশ্যাল মিডিয়া পোস্টে দাবি করা হয়েছে আল-জাহেদের পরিবার এখনও তার কাছে পৌঁছাতে পারেনি। তবে কীভাবে ওই যুবক এতক্ষণ বেঁচে ছিলেন তা এখনও স্পষ্ট নয়।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.