ব্যক্তিগতভাবে প্রশিক্ষণে যোগ দিচ্ছেন বাংলাদেশের ক্রিকেটাররা - The News Lion

ব্যক্তিগতভাবে প্রশিক্ষণে যোগ দিচ্ছেন বাংলাদেশের ক্রিকেটাররা




ঢাকা প্রতিনিধি : শনিবার শুরু হতে যাচ্ছে বাংলাদেশের ক্রিকেটারদের জন্য বক্তিগত প্রশিক্ষণের দ্বিতীয় পর্ব। এ পর্বে আরও বেশ কয়েকজন নতুন ক্রিকেটার যোগ দেবেন বলে আশা করা যাচ্ছে।ঈদের আগে এ কর্মসূচির প্রথম পর্ব আট দিন ধরে চলেছিল এবং এতে সারা দেশের মোট ১৪ ক্রিকেটার অংশ নেয়।


তারা দেশের ৫টি আলাদা ক্রিকেট ভেন্যুতে ব্যক্তিগত অনুশীলন করেন।ঢাকার শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলনে অংশ নেন মুশফিকুর রহিম, ইমরুল কায়েস ও তাসকিন আহমেদ। খুলনায় নুরুল হাসান সোহান ও মাহাদী হাসান, সিলেটে সৈয়দ খালেদ ও নাজমুল হোসেন শান্ত এবং চট্টগ্রামে নাঈম হাসান অনুশীলন করেন।নতুন কর্মসূচিতে জাতীয় দলের প্রায় সব খেলোয়াড়ই যোগ দেবেন।


দেশে করোনা মহামারি আঘাত হানার পরে প্রথমবারের মতো এতো বেশি ক্রিকেটার আউটডোর প্রশিক্ষণে যোগ দিচ্ছেন।এর আগে, ব্যক্তিগত অনুশীলনে অংশ নেওয়া ক্রিকেটাররা বলেছিলেন দীর্ঘ চার মাস পরে পুরোদমে ফিরে আসা তাদের পক্ষে কঠিন ছিল। তবে তারা সবাই একমত হয়েছিলেন যে ফিটনেস ফিরে পেতে তাদের মাঠ ফিরে যাওয়া দরকার ছিল।


ঢাকায় যেসব ক্রিকেটার অনুশীলনে অংশ নেবেন তার হলেন মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মুমিনুল হক, ইমরুল কায়েস, মোহাম্মদ মিঠুন, সাদমান ইসলাম, সাব্বির রহমান, সৌম্য সরকার,এনামুল হক বিজয়, তাসকিন আহমেদ, তাইজুল ইসলাম, শফিউল ইসলাম ও মেহেদী হাসান রানা।


দেশের অন্যান্য অঞ্চলে যোগ দিচ্ছেন- খুলনায় মেহেদী হাসান, নুরুল হাসান সোহান ও মাহাদী হাসান, সিলেটে আবু জায়েদ রাহি, এবাদত হোসেন, সৈয়দ খালেদ আহম্মেদ ও নাসুম আহমেদ, চট্টগ্রামে নাঈম হাসান, ইয়াসির আলী রাব্বি ও ইরফান শুকুর এবং রাজশাহীতে নাজমুল হোসেন শান্ত ও সানজামুল ইসলাম।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.