দুবছরের শিশুকে খুন করে আলমারিতে লুকিয়ে রাখল জেঠিমা
দুবছরের শিশুকে খুন করে আলমারিতে লুকিয়ে রাখল জেঠিমা। ঘটনাটি বোলপুরের কাশিগ্রামের। এই ঘটনাকে ব্যাখ্যা করতে নৃশংস, বিভত্স, ভয়ানক, অমানবিক- সব বিশেষণইও যেন কম পড়ে যায়। শুক্রবার দুপুরে বাড়ির সামনেই খেলছিল বছর দুয়েকের আকিব খান।
তারপর হঠাত্ই তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না দেখে সব জায়গায় খোঁজ করেন পরিবারের সদস্যরা। শেষমেশ তাঁরা বোলপুর থানায় অভিযোগ দায়ের করেন শুরু হয় তদন্ত। পুলিস পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলার সময় আকিবের জেঠিমা তাজিমা বিবির কথায় অসঙ্গতি মেলায় শুরু করেন বাড়ির তল্লাশি।
বাড়ির আলমারির ভিতর থেকে উদ্ধার হয় ছোট্ট আকিবের নিথর দেহ। আলমারির ভিতরে সমস্ত চাদর ঢাকা দিয়ে ঢাকা ছিল আকিবের দেহ। দৃশ্য দেখে শিউরে ওঠে দুঁদে পুলিসকর্তারাও। বোলপুর থানার এসডিপিও- র নেতৃত্বে বিশাল পুলিস ঘটনাস্থলে যায়। জেঠিমাকে গ্রেফতার করে। জেরায় জানা গিয়েছে, পারিবারিক অশান্তির জেরে এই খুন।

Post a Comment