লক ডাউনে তাস খেলা, চললো পুলিশি ধরপাকড়
দি নিউজ লায়ন ; বৃহস্পতিবার লকডাউনের দিনে শান্তিপুর শহরের বিভিন্ন এলাকায় ও রাস্তায় সাধারণ মানুষের আনাগোনা যথেষ্ট নজরে পড়ে। কোন কোন জায়গায় মুখে মাস্ক ছাড়াই গেদারিং করে বসে তাসের আসর, এই সমস্ত জায়গাগুলিতে শান্তিপুর থানার পুলিশ গিয়ে বেশ কয়েকজনকে আটক করে।
এছাড়াও সারা শান্তিপুর জুড়ে চলে পুলিশি কড়া নজরদারি। এর আগেও লকডাউনের দিনগুলিতে সাধারণ মানুষের অসচেতনতার চিত্র দেখা গেছে একাধিকবার, সাধারণ মানুষ নিজেদের সংসারের প্রয়োজনীয় খাদ্য যোগানের জন্য লকডাউন এর আগের দিনে বাজারগুলিতে যেমন উপচে পড়ার মতো ভিড় করে কারণ একটাই পরের দিন লকডাউন।
তবে লকডাউনের দিনে অকারনে মুখে মাস্ক ছাড়াই রাস্তায় বের হওয়ার কারণ কি প্রশ্ন চিহ্ন থেকে যাচ্ছে সমাজের বিভিন্ন বুদ্ধিজীবীদের। প্রত্যেক দিনই রাজ্য তথা জেলা গুলিতে করোনা সংক্রমনের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বেড়েই চলেছে।
টিভিতে খবরের কাগজে নজর রাখলেও নিজেদের প্রতি নজর রাখার চেষ্টা করছে না সাধারণ মানুষ। কেউ কেউ আবার চায়ের আসরে বসে চওড়া হাসি দিয়ে আজ জেলায় কতজন আক্রান্ত হল সোনাই আরেকজনকে তবুও সচেতনতার বালাই নেই তাদের মধ্যে।

Post a Comment