স্কুল ছাত্রীকে ফুসলানোর অভিযোগে এক যুবককে গ্রেপ্তার
দি নিউজ লায়ন ; স্কুল ছাত্রীকে ফুসলানোর অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে মাধবডিহি থানার পুলিস। ধৃতের নাম সৌরভ মালিক। মাধবডিহি থানারই উচালনে তার বাড়ি। পুলিস জানিয়েছে, উচালনেই বছর ষোলোর ওই ছাত্রীর বাড়ি। দিনকয়েক আগে সকালে টিউশন পড়তে যাওয়ার কথা বলে বাড়ি থেকে সে বের হয়।
তারপর থেকে তার হদিশ পাওয়া যাচ্ছিল না। বিভিন্ন জায়গায় খোঁজখবর নিয়ে পরিবারের লোকজন জানতে পারেন, সৌরভ ওই স্কুলছাত্রীকে ফুসলিয়ে নিয়ে পালিয়েছে। এরপরই ছাত্রীর বাবা পুলিসে অভিযোগ দায়ের করেন। তারপর বৃহস্পতিবার সকালে উচালন বাজার থেকে পুলিস তাকে গ্রেপ্তার করে।
এদিনই ধৃতকে বর্ধমান আদালতে পেশ করা হয়। বিচার বিভাগীয় হেফাজতে পাঠিয়ে সোমবার ধৃতকে ফের আদালতে পেশের নিের্দশ দেন ভারপ্রাপ্ত বিচারক।

Post a Comment