সোনামসজিদ স্থলবন্দরে আমদানি-রফতানি কার্যক্রম শুরু
ঢাকা প্রতিনিধি : ঈদুল আজহার ছুটি শেষে আজ বুধবার থেকে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি কার্যক্রম পুনরায় শুরু হয়েছে। এর ফলে সকাল থেকে আবারও কর্মচাঞ্চল্য ফিরে এসেছে এ স্থলবন্দরে।
স্থলবন্দর আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক তৌফিকুর রহমান বাবু জানান, ঈদের ছুটি উপলক্ষে গত ১ আগস্ট থেকে ৪ আগস্ট পর্যন্ত বন্দরের আমদানি-রফতানি বন্ধ ছিল।
ছুটি শেষে আবারও পুরোদমে কর্যক্রম শুরু হয়েছে।বেলা ১১টার দিকে সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ভারত থেকে পণ্যবাহী ট্রাক প্রবেশ করতে শুরু করে।

Post a Comment