আমি আনন্দ এবং দুঃখ সবকিছুর জন্য যেন শক্তি রাখতে পারি, বললেন প্রণব কন্যা - The News Lion

আমি আনন্দ এবং দুঃখ সবকিছুর জন্য যেন শক্তি রাখতে পারি, বললেন প্রণব কন্যা



দি নিউজ লায়ন ;  দেশের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় সার্জারির পর থেকে ভেন্টিলেশনে রয়েছেণবকন্যা এবং কংগ্রেস নেত্রী শর্মিষ্ঠা মুখোপাধ্যায় বলেছেন, ২০১৯ সালের অগাস্ট মাসে দেশের সর্বোচ্চ সম্মান ভারতরত্ন গ্রহণ করার মুহূর্তকে মনে পড়ছে।  তাঁর বাবার দ্রুত সুস্থতা কামনা যারা করেছেন তাঁদের ধন্যবাদ জানিয়েছেন প্রণবকন্যা।
বুধবার নিজের ট্যুইটার হ্যাণ্ডেলে তিনি লিখেছেন, “গত বছর অগাস্টের ৮ তারিখ সবচেয়ে আনন্দের দিন ছিল, বাবা ভারতরত্ন পেয়েছিলেন। ঠিক একবছর পরে অগাস্টের ১০ তারিখ সঙ্কটজনক অবস্থায় রয়েছেন। বাবার জন্য যেটা সবচেয়ে ভালো ভগবান যেন তাই করে। আমি আনন্দ এবং দুঃখ সবকিছুর জন্য শক্তি রাখতে পারি। আমি মন থেকে সকলকে তাঁদের ভাবনার জন্য ধন্যবাদ জানাই
২০১৯ সালের অগাস্টের ৮ তারিখ রাষ্ট্রপতি ভবনে ভারতরত্ন সম্মানে ভূষিত হয়েছিলেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। উপস্থিত ছিলেন দেশের শীর্ষ নেতৃত্বরা এবং  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

আর্মি রিসার্চ অ্যান্ড রেফারাল হাসপাতালে ব্রেন সার্জারি হয়েছে প্রণব মুখোপাধ্যায়ের। মঙ্গলবার সেই হাসপাতালের তরফে জানানো হয়েছে যে, সার্জারির পরও তাঁর অবস্থা সঙ্কটজনক রয়েছে এখনও। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.