ধীরে ধীরে বাংলায় জমি শক্ত করছে আরএসএস - The News Lion

ধীরে ধীরে বাংলায় জমি শক্ত করছে আরএসএস






দি নিউজ লায়ন ; এবার ধীরে ধীরে বাংলার বুকে জমি শক্ত করতে একাধিক পদক্ষেপ নিতে শুরু করে দিয়েছে রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘ।উত্তর কলকাতার কেশব  ভবন এবার ধীরে ধীরে বাংলার রাজনীতিতে গুরুত্বের জায়গায় আসতে শুরু করেছে। আরএসএসএর দফতর কেশব ভবনে এখন বহু তাবড় রাজনৈতিক সাংবাদিকদের ভিড় দেখা যাচ্ছে।


সঠিক সময়কে সঠিকভাবে কাজে লাগিয়ে এগিয়ে যাচ্ছে আরএসএস। একদিকে তাদের কার্যকর্তারা যেমন প্রত্যন্ত গ্রামে গ্রামে নিজেরদের পরিসর বাড়িয়ে যাচ্ছেন, তেমনই অন্যদিকে, কলকাতার আইটি হাব সেক্টর ফাইভে একের পর এক ওয়ার্কশপ ও সেমিনার আয়োজন করছে আরএসএস চালিত বহু সংগঠন। এভাবেই সংগঠনের দিকে মানুষ আকর্ষণের কাজ শুরু করেছে সংগঠন।


বাংলার বিভিন্ন প্রান্তে আরএসেস এর পঞ্চায়েতের শাখা ২০২১ সালের মধ্যে আরও বাড়িয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। ২০১১ সালে এটি ৮০০ টি ছিল। আর ২০২০ হতেই তা ২০০০ হয়ে গিয়েছে। আর ২০২১ বিধাসভা নির্বাচনের আগে এভাবেই ঘর গোছানো শুরু করেছে আর এসএস।


প্রত্যন্ত দরিদ্র গ্রামগুলিতে গিয়ে অতি প্রয়োজনীয় পণ্য তৈরির প্রশিক্ষণ দিচ্ছেন আরএসএস কর্মীরা। ফিনাইল থেকে ব্লিচিং পাউডার বানানোর মতো কাজ করা হচ্ছে। ১৯ টি জেলায় সংগঠন ৩৮ টি হেল্প ডেস্ক খুলে এই কাজ করতে শুরু করেছেন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.