বালুরঘাটে খুন দশম শ্রেণীর ছাত্র, গ্রেপ্তার ৩ - The News Lion

বালুরঘাটে খুন দশম শ্রেণীর ছাত্র, গ্রেপ্তার ৩




দি নিউজ লায়ন ;  প্রতিবেশীদের মধ‍্যে বচসায় মাকে কটূক্তি। আর তার প্রতিবাদ করতে গিয়ে খুন হল দশম শ্রেণীর ছাত্র। নিহতের নাম রত্ন বর্মণ(১৭)। বাড়ি বালুরঘাট থানার চকভৃগু গ্রাম পঞ্চায়েতের আসে স্থানীয় নদীপার এনসি হাইস্কুলে ক্লাস টেনে পড়াশুনা করত। আঁখিড়াপাড়া এলাকায়। গতকাল রাতে ঘটনাটি ঘটেছে আঁখিড়াপাড়া এলাকায়। এদিকে খবর পেয়ে শুক্রবার ঘটনাস্থলে যায় বালুরঘাট থানার পুলিশ।



অভিযুক্ত চারজনের মধ্যে প্রবীর মণ্ডল, কমল কর্মকার ও পিন্টু দাসকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে মৃত কিশোরের পরিবারের পক্ষ থেকে বালুরঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। গোটা ঘটনা খতিয়ে দেখছে বালুরঘাট থানার পুলিশ। জানা গেছে, ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার সকালে।



প্রতিবেশী কয়েকজনের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন মৃতের মা।  মায়ের আক্রান্তের খবর পেয়ে ওই ছাত্র ও তার বাবা বাঁচাতে গেলে অভিযুক্তরা ওই ছাত্রকে কিল ঘুষি মারে। মাথায় গুরুতর আঘাত করা হয়। ঘটনাস্থলেই অচৈতন্য হয়ে পড়ে। জখম ওই ছাত্রকে রাতেই উদ্ধার করে বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে রাতেই কলকাতা নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় রত্নের।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.