ভাড়া প্রত্যাহারের সিদ্ধান্ত নিলেন ট্যাক্সি মালিকরা - The News Lion

ভাড়া প্রত্যাহারের সিদ্ধান্ত নিলেন ট্যাক্সি মালিকরা



সরকারের চাপ এবং সাধারণ মানুষের ট্যাক্সির থেকে মুখ ফিরিয়ে নেওয়ায় ভাড়া প্রত্যাহারের সিদ্ধান্ত নিলেন ট্যাক্সি মালিকরা।  এদিন বেঙ্গল ট্যাক্সি অ্যাসোসিয়েশন, ক্যালকাটা ট্যাক্সি অ্যাসোসিয়েশন-সহ তিনটি ট্যাক্সি ইউনিয়ন সিদ্ধান্ত নিয়েছে, পুরনো ভাড়াতেই আপাতত কলকাতার রাস্তায় চলবে ট্যাক্সি।



  বেঙ্গল ট্যাক্সি ইউনিয়নের নেতা বিমল গুহ বলেন, ‘সাধারণ মানুষের আর্থিক অবস্থা এই মুহূর্তে একদমই ভালো নয়।



অনেকেই আমাদের কাছে অনুরোধ করছিলেন। তাই যাত্রীদের অনুরোধেই আগের ভাড়াই আপাতত থাকছে। তবে, সরকারের কাছে অনুরোধ আমাদের জন্যেও কিছু ভাবা হোক। আমাদের নিয়েও সরকারেরও উচিৎ চিন্তাভাবনা করা।’

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.