মেজর সিনহা নিহতের ঘটনায় কাউকেই ছাড় দেওয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী - The News Lion

মেজর সিনহা নিহতের ঘটনায় কাউকেই ছাড় দেওয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী




ঢাকা প্রতিনিধি : সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ নিহতের ঘটনায় জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না বলে সাফ জানিয়েছেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।আজ শুক্রবার ঢাকার ধানমন্ডিতে নিজ বাসায় এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।



পুলিশের গুলিতে সিনহা নিহতের ঘটনাকে দুঃখজনক উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তদন্ত কমিটির প্রতিবেদনের পরই এ মামলা জট খুলে যাবে। আশা করছি নির্ধারিত সময়ের মধ্যেই তারা তদন্ত রিপোর্ট আমাদের কাছে জমা দেবেন।



’সিনহা নিহতের পর ইতিমধ্যে পুলিশ মহাপরিদর্শকি (আইজিপি) এবং সেনাপ্রধান কক্সবাজার পরিদর্শন করেছেন জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, 'তদন্তে কক্সবাজারের এসপির বিষয়ে কিছু পাওয়া গেলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।’হাসপাতালে অভিযান প্রসঙ্গে তিনি বলেন, ‘স্বাস্থ্য মন্ত্রণালয়কে জানিয়েই সব অভিযান পরিচালনা করতে হবে।’

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.