মুর্শিদাবাদে জোড়া মৃত্যু
দি নিউজ লায়ন ; দুই পাশবর্তী থানা এলাকায় জোড়া রহস্যজনক মৃত্যুর ঘটনায় বিকেলে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো। প্রথম ঘটনাটি খড়গ্রাম থানার গুরুলিয়া গ্রাম। এদিন এক গৃহবধূর শ্বশুরবাড়ি থেকে তার রহস্যজনক ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়।মৃতার নাম রিঙ্কি মণ্ডল(২৭)।
ঘটনার জেরে পুলিস একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে। প্রাথমিক অনুমান পারিবারিক অশান্তির কারণে এই ঘটনা ঘটেছে। পাশাপাশি সংলগ্ন বড়ঞা থানার হাপিনা গ্রামে কীটনাশক খেয়ে এক ব্যক্তির মৃত্যু হয়। মৃতের নাম ধনঞ্জয় ঘোষ(৬৭)।
মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে, কিছুদিন ধরেই ধনঞ্জয় বাবু মানসিক অবসাদে ভুগছিলেন তারপরেই এই ঘটনা। যদিও পুলিশ এ ঘটনার ক্ষেত্রেই তদন্ত শুরু করেছে।

Post a Comment