শান্তির জন্য নোবেল প্রাপক উত্তর আয়ারল্যান্ডের জন হিউম মারা গেছেন
দি নিউজ লায়ন ; শান্তির জন্য নোবেল প্রাপক উত্তর আয়ারল্যান্ডের বিখ্যাত রাজনীতিবিদ জন হিউম (৮৩) মারা গেছেন। সোমবার সকালে স্থানীয় একটি নার্সিং হোমে শেষ নিশ্বাস ত্যাগ করেন জন হিউম।
হিউম ছিলেন সোশ্যাল ডেমোক্রেটিক এবং ১৯৭০ সালে প্রতিষ্ঠিত লেবার পার্টির (এসডিএলপি) প্রতিষ্ঠাতা সদস্যদের একজন। ১৯৭৯ থেকে ২০০১ সালের নভেম্বর পর্যন্ত দলটির নেতৃত্বে ছিলেন তিনি। প্রায় ৩০ বছরের বেশি সময় ধরে উত্তর আয়ারল্যান্ডের অন্যতম সর্বোচ্চ রাজনীতিবিদ ছিলেন হিউম। তিনি দেশটির বিভিন্ন সমস্যার সময় নতুন পরিবেশ সৃষ্টিতে সহায়তা করেছিলেন।
রাজনৈতিক সংকট এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে অবদান রাখার জন্য ১৯৯৮ সালে উত্তর আয়ারল্যান্ডের আরেক রাজনৈতিক দল আলস্টার ইউনিয়নিস্ট পার্টির নেতা ডেভিড ট্রিম্বলের সঙ্গে যুগ্মভাবে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন হিউম।

Post a Comment