কোভিড হাসপাতাল তৈরি হবে শুনেই ধুন্ধুমার ঘটনা অশোকনগরে - The News Lion

কোভিড হাসপাতাল তৈরি হবে শুনেই ধুন্ধুমার ঘটনা অশোকনগরে





দি নিউজ লায়ন ;   করোনা আতংক তাড়া করে ফিরছে  বাংলার মানুষকে। রাজ্যে প্রতিদিনই করোনা আক্রান্তে কার্যত নয়া রেকর্ড গড়ছে। এই পরিস্থিতিতে করোনা থেকে বাচতে মানুষ যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আর তাইতো  কোভিত হাসপাতাল হবে শুনেই রীতিমতো  বিক্ষোভের আগুন জ্বললো পশ্চিমবঙ্গের  অশোকনগর স্টেট জেনারেল হাসপাতালে। 


স্থানীয়দের দাবি এই হাসপাতালের সুপারকে কোভিড হাসপাতাল করতে বাধ্য করানো হয়েছে। এলাকার বাসিন্দারা বলেন, হাসপাতালে অন্যান্য জরুরি পরিষেবা বন্ধ না করে কোভিড হাসপাতাল হলে আপত্তি নেই। কিন্তু শুধু কোভিড  হাসপাতাল করা হলে  আপত্তি আছে। 


স্থানীয় বাসিন্দাদের দাবি, শুধুমাত্র কোভিড হাসপাতাল হলে রাত বিরেতে  আপদকালীন চিকিৎসা তারা কোথায় গিয়ে পাবেন। আগে আপতকালীন চিকিতসা পরিষেবার বিষয়টি নিশ্চিত করতে হবে, তারপরই কোভীদ হাসপাতাল করার অনুমতি দেওয়া হবে। 


এদিকে এদিন গোলমালের খবর শুনেই  ঘটনাস্থলে ছুটে আসেন অশোকনগরের  পুর প্রশাসক প্রবোধ সরকার। তার অভিযোগ এর পেছনে রাজনৈতিক ষড়যন্ত্র আছে। তিনি বলেন,  এখনো এই হাসপাতাল কোভিড হাসপাতাল হবেই এমন ফাইনাল হয় নি। তার আগেই কেন আন্দোলন। আর যারা আন্দোলন করছে তাদের পরিজনরা যদি আক্রান্ত হয় কিভাবে তাদের চিকিৎসা হবে? সব মিলিয়ে উত্তেজিত জনতাকে শান্ত করার চেষ্টা করা হলেও কোভিড হাসপাতাল করার বিষয় ঘিরে এলাকায় দিনভর টানটান উত্তেজনা থাকে। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.