শান্তিপুরে মনসা পূজার দিন, উদ্ধার "কালাচ"
দি নিউজ লায়ন ; সোমবার ১৬ নম্বর ওয়ার্ডের স্টিমার ঘাট এলাকায় উদ্ধার হয় একটি প্রমাণ সাইজের পূর্ণবয়স্ক কালাচ। আজ মনসা পূজো স্বভাবতই এলাকাবাসীর মধ্যে ভয় এবং ভক্তির সঞ্চার হয় বেশি। তবে বনদপ্তর তৎক্ষণাৎ উপস্থিত হয়ে যান সাপটিকে তার কব্জায় আনেন।
সর্প বিশেষজ্ঞদের মতে, এইসাপ দংশন করলে একটা পিঁপড়ে কামরানোর থেকেও কম জ্বালা অনুভূত হয়। এবং তারা আধঘণ্টার মধ্যে শরীরের সমস্ত অঙ্গ-প্রত্যঙ্গ অবশ হয়ে পড়ে। এরা সাধারণত পরিষ্কার জায়গায় থাকতে ভালোবাসে বিশেষত বালিশ বিছানার মধ্যে।
মানুষের ঘামের গন্ধে মোহিত করে তাদের তাই ঘুমের মধ্যে দংশন করলে কোন অনুভূতি হয় না, ফলে অচৈতন্য অবস্থায় থেকে জ্ঞান ফেরে না আর। সেজন্য এই সময় মশারি টাঙিয়ে শোয়ার পরামর্শ দেন সর্প বিশেষজ্ঞরা।

Post a Comment