১৩ টি হরিনের শিং সহ গ্রেফতার
দি নিউজ লায়ন ; ১৩ টি হরিনের শিং সহ গ্রেফতার তিন। সোমবার ৩১ নম্বর জাতীয় সড়কে রাংগালিবাজনা এলাকায় গোপন সুত্রে খবর পেয়ে অভিযান চালায় এস এস বির ১৭ নম্বর ব্যাটেলিয়ন ও জলদাপাড়া জাতীয় উদ্যান কর্তৃপক্ষ। জানা গিয়েছে একটি মোটর বাইক ও একটি মারুতি ভ্যান উদ্ধার করা হয়েছে।
১৩ টি হরিনের শিংয়ের ওজন ৮ কেজি ২৯ গ্রাম। মারুতি ভ্যানে করে পাচার হচ্ছিল হরিনের শিংগুলো। গ্রেফতার তিনজনের নাম বাবলা বর্মন, সেকেন্দাত আলি ও আজিজুল হক। গ্রেফতার তিনজনই কোচবিহার জেলার বাসিন্দা। বাবলা মাথা ভাংগার বাসিন্দা,সেকেন্দাত দিঘলহাটি ও আজিজুল সিংগিমারির বাসিন্দা।
জলদাপাড়ার ডি এফ ও কুমার বিমল বলেন, " এস এস বি এবং বন দফতর যৌথভাবে এই অভিযান চালিয়েছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।"

Post a Comment