সূচী শিল্পী তার সূচ সুতোর ডগায় ফুটিয়ে তুললেন অ্যামাজনের জঙ্গল - The News Lion

সূচী শিল্পী তার সূচ সুতোর ডগায় ফুটিয়ে তুললেন অ্যামাজনের জঙ্গল




সুবীর মন্ডল ;  পরিবেশ রক্ষার স্বার্থে করোনা আবহের মধ্যে একজন সূচী শিল্পী তার সূচ সুতোর ডগায়  ফুটিয়ে তুললেন অ্যামাজনের জঙ্গল। যে জঙ্গল পৃথিবীবিখ্যাত জঙ্গল। এই জঙ্গল থেকে পরিবেশের ভারসাম্য রক্ষার্থে ৬০ শতাংশ অক্সিজেন আমরা পেয়ে থাকি। কিছুদিন আগে যে জঙ্গলে আগুন লেগেছে।  দাবানলের আগুনের শিখায় একের পর এক গাছ জীবজন্তু পুড়িয়ে ছাই করে দিয়েছে।  চেষ্টা করলেও কোনোমতেই তা একেবারে নেভানো সম্ভব হচ্ছে না। 

এইভাবে চলতে থাকলে হয়তো একদিন অ্যামাজনের জঙ্গল পুড়ে শেষ হয়ে যাবে। এই প্রশ্ন মাথায় রেখে আগামী প্রজন্মকে জানান দিতে উত্তর ২৪ পরগনার দত্তপুকুর এর সিথি বড়া গ্রামের বাসিন্দা সূচি শিল্পী জোহর আলী মল্লিক। তিনি তার সুতোর কারুকার্যে অ্যামাজনের জঙ্গলকে ধরে রাখার চেষ্টা করছেন। করোনা আবহেরর মধ্যে বাড়িতে বসে এই সূচীশিল্প করেছেন তিনি।  শিল্পীর বক্তব্য পরিবেশ রক্ষার্থে গাছপালা কীটপতঙ্গ পশু পাখি জীবজন্তুর গুরুত্ব অপরিসীম 

এরা না থাকলে পরিবেশের ভারসাম্য কখনোই সম্ভব না। একশ্রেণীর মানুষ দিনের পর দিন গাছপালা কেটে পশুপাখি মেরে পরিবেশ ধ্বংস করছে আজ যদি  এগুলি না হতো তাহলে অবশ্যই পরিবেশ সুস্থ থাকতো আর পরিবেশ সুস্থ থাকলে করোনার মতন কঠিন মহামারীতে আক্রান্ত হতোনা বিশ্বের মানুষ। 

শিল্পী জোহর আলী মল্লিকের কাল্পনিক মনে বহু ছবি নিজের আর্ট গ্যালারিতে ফ্রেমবন্দি রয়েছে। পুরস্কারের ঝুলিতে রাজ্যস্তরে পুরস্কৃত হয়েছেন, জেলায় স্তরে পুরস্কৃত হয়েছেন, আন্তর্জাতিক স্তরেও তার পুরস্কার রয়েছে। সূক্ষ্ম কারুকার্যের চিন্তাভাবনা গোটা বিশ্বে অ্যামাজন জঙ্গল ছড়িয়ে পড়ুক চান তিনি।  মানুষের মধ্যে সচেতনতা ফিরে আসুক পরিবেশ রক্ষা হোক সেটাই একমাত্র চাওয়া তার।  

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.