পশ্চিমবাংলায় করোনা আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ছাড়ালো
দি নিউজ লায়ন ; পশ্চিমবাংলায় করোনা আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ছাড়ালো। একদিনে মৃত ৪৯ জন৷ আক্রান্ত ২,৯৩১ জন৷ তবে
সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭৩ হাজারের বেশি৷ একদিনে টেস্ট হয়েছে ২৭ হাজারের বেশি৷
তবে এই
পর্যন্ত রাজ্যে আক্রান্তের সংখ্যাটা ১ লক্ষ ছাড়িয়ে গেল৷ মোট আক্রান্ত ১ লক্ষ ১
হাজার ৩৯০ জন৷ সোমবার সংখ্যাটা ছিল ৯৮ হাজার ৪৫৯ জনে৷ তবে অ্যাক্টিভ আক্রান্তের
সংখ্যা কমে ২৫ হাজার ৮৪৬ জন হয়েছে৷ একদিনে কমেছে ১৮৫ জন৷ সোমবার ছিল ২৬ হাজার ৩১
জনে৷
রবিবার
সংখ্যাটা ছিল ২৬ হাজার ৩৭৫ জনে৷ একদিনে বাংলায় মৃত্যু হয়েছে ৪৯ জনের৷ সোমবার
সংখ্যাটা ছিল ৪১ জন৷ সেই তুলনায় আজ মঙ্গলবার মৃতের সংখ্যাটা বেশি৷ কিন্তু
রবিবারের বুলেটিনে মৃতের সংখ্যাটা ছিল ৫৪ জন৷ তবে এই পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ২,১৪৯ জনের৷ গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি
ফিরেছেন তিন হাজারের বেশি৷
মঙ্গলবারের
তথ্য অনুযায়ী,একদিনে ৩,০৬৭ জন৷ সোমবার ছিল ৩,২০৮ জন৷ এই পর্যন্ত মোট সুস্থ হয়ে উঠেছেন ৭৩ হাজার ৩৯৫
জন৷ সুস্থ হয়ে উঠার হার বেড়ে হল ৭২.৩৯ শতাংশ৷ সোমবার ছিল ৭১.৪৩ শতাংশ৷ রবিবার
ছিল ৭০.২৪ শতাংশ৷ বাংলায় প্রতিদিনই বাড়ছে করোনা টেস্টের সংখ্যা৷ গত ২৪ ঘন্টায়
টেস্ট হয়েছে ২৭ হাজার ১৫ টি৷ এটাই একদিনে সর্বোচ্চ টেস্ট৷ সোমবার ছিল ২৬ হাজার
২৯৭ টি৷
এই পর্যন্ত
মোট টেস্টের সংখ্যা ১১ লক্ষ ৫৯ হাজার ২১১টি৷ প্রতি ১০ লক্ষ জনসংখ্যায় টেস্টের
সংখ্যা বেড়ে হল ১২,৮৮০ জন৷ যে ৪৯ জনের মৃত্যু হয়েছে তাদের মধ্যে কলকাতার
১৮ জন৷ উত্তর ২৪ পরগনারও ৯ জন৷ দক্ষিণ ২৪ পরগনার ৩ জন৷ হাওড়া ৫ জন৷ হুগলি ৩ জন৷
পূর্ব মেদিনীপুর ১ জন৷ পশ্চিম মেদিনীপুর ১ জন৷ মুর্শিদাবাদ ৫ জন৷ দক্ষিণ দিনাজপুর
৩ জন৷ দার্জিলিং ১ জন৷

Post a Comment