এখনও সংকটজনক প্রণব মুখোপাধ্যায় - The News Lion

এখনও সংকটজনক প্রণব মুখোপাধ্যায়




দি নিউজ লায়ন ;  মাথায় আঘাত নিয়ে সোমবারই হাসপাতালে ভর্তি হন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। হাসপাতালে গিয়ে তাঁর করোনা পরিক্ষার রিপোর্ট পজিটিভ আসে। তিনি করোনা আক্রান্ত বলে ট্যুইটে জানান প্রণব মুখোপাধ্যায়। 
এরপর রাতে তাঁর ব্রেন সার্জারি হয়।সোমবার রাতেই জানা যায় যে, সার্জারির পর থেকে ভেন্টিলেশনে রয়েছেন তিনি। মঙ্গলবারও তাঁর অবস্থার খুব একটা উন্নতি হয়নি বলে হাসপাতালে সূত্রে খবর।
জানা গিয়েছে,  আর্মি রিসার্চ অ্যান্ড রেফারাল হাসপাতালে ব্রেন সার্জারি হয়েছে প্রণব মুখোপাধ্যায়ের। মঙ্গলবার সেই হাসপাতালের তরফে জানানো হয়েছে যে, সার্জারির পরও তাঁর অবস্থা সঙ্কটজনক রয়েছে এখনও। তিনি করোনা আক্রান্ত বলেও ওই হাসপাতালের তরফে জানানো হয়েছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.