করোনা আক্রান্ত হলেন রাজ্যের এক মন্ত্রী - The News Lion

করোনা আক্রান্ত হলেন রাজ্যের এক মন্ত্রী



দি নিউজ লায়ন ;  ফের করোনা আক্রান্ত হলেন রাজ্যের এক মন্ত্রী।  করোনা আক্রান্ত হলেন  রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ৷ প্রথমে তাকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়৷ সেখান থেকে স্বপনবাবুকে স্থানান্তরিত করা হয়েছে বেলেঘাটা আইডি হাসপাতালে৷
সূত্রের খবর, রাজ্যের ক্ষুদ্র, মাঝারি ও কুটির শিল্পমন্ত্রী স্বপন দেবনাথ করোনা আক্রান্ত৷ আজই তাঁর করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে৷ তারপরই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়৷ 
মন্ত্রী ত়থা পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতা স্বপন দেবনাথের করোনা সংক্রমণ সংবাদে জেলা তৃণমূল কংগ্রেস উদ্বিগ্ন৷রাজ্যের এই মন্ত্রী বরাবরই কর্মঠ৷ করোনা রোগীদের দেখভালের কাজেও তিনি অত্যন্ত সতর্কতার সঙ্গে করেছেন৷ 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.