মুকুলদাকে সার্টিফিকেট দেওয়ার মতো আমি কেউ নই, বললেন দিলীপ ঘোষ
দি নিউজ লায়ন ; মুকুলদাকে সার্টিফিকেট দেওয়ার মতো আমি কেউ নই। তবে আমি
এটুকু বলতে পারি, মুকুলদা বিজেপিতে আছেন, বিজেপিতেই
থাকবেন। উনিও তো সেই কথাই বলেছেন। মুকুলদা সাংবাদিক বৈঠক করেও জানিয়ে দিয়েছেন, তিনি বিজেপি
আছেন, বিজেপিতেই
থাকবেন।
দিলীপ ঘোষ বলেন, কেউ কেউ নানা
কথা বলছেন। তাঁরা রাজনৈতিক স্বার্থসিদ্ধি করার জন্য এইসব করছেন। কিন্তু কোনও লাভ
হবে না। দিলীপ ঘোষ আগেও জানিয়েছিলেন,
বিজেপিতে কারও সঙ্গে কোনও মতানৈক্য
নেই। বিজেপি একটা পার্টি নয়, বিজেপি হল একটা পরিবার। বিজেপিতে সবাই সেভাবেই থাকেন।
তিনি বলেন, আমি সবাইকে
সম্মান দেওয়ার চেষ্টা করেছি। সবাইকে কাজ দিয়েছি। সবাই কাজ করতে পারেন না নতুবা কাজ
করতে চান না।উল্লেখ্য, দিলীপ ঘোষ বলেছিলেন,
যে সামনে আসবে তার বুকে পা দিয়ে
রাজনীতি করবেন তিনি। আর হুঙ্কার ছেড়েছিলেন,
বাংলায় পরিবর্তন দিলীপ ঘোষ একা করতে
পারবেন। কারও যদি আত্মবিশ্বাস না থাকে,
বিশ্বাস না থাকে, তাঁরা বাড়িতে
বসে থাকুন। আমাদের মুখ্যমন্ত্রী হলে মিষ্টি খেয়ে যাবেন।
দিলীপের এই মন্তব্য নিয়ে
বিতর্ক দানা বাঁধে।এরপরই নাড্ডা তলব করেন তাঁকে। তবে দিলীপ ঘোষ নিজে জানিয়েছেন, নাড্ডাজি তলব
করেননি। আমরা ওনার সময় চেয়েছিলাম। উনি জানিয়েছিলেন আমার সময়মতো আসতে। সেইমতো
নাড্ডাজির সময় চেয়ে আমি এসেছি।

Post a Comment