নিজেই স্টোরি তৈরি করছেন রাজ্যপাল, কটাক্ষ খাদ্যমন্ত্রীর - The News Lion

নিজেই স্টোরি তৈরি করছেন রাজ্যপাল, কটাক্ষ খাদ্যমন্ত্রীর



দি নিউজ লায়ন ;  নজরদারি চলছে রাজভবনে। রাজভবনের ছোট ছোট আলোচনার খবর বাইরে বের হয়ে যাচ্ছে। গোপন থাকছে না। অভিযোগ করেছেন রাজ্যপাল জগদীপ ধনকর। রবিবার এনিয়ে কটাক্ষ করেন রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তিনি বলেন, তাঁর নিজের লোকেরাই হয়ত এসব করছেন। 

নিজেই স্টোরি তৈরি করছেন রাজ্যপাল। গল্প তৈরি করছেন। কেন তিনি করছেন, বলতে পারব না। আমরা এসব ভাবছি না। রাজ্যপালকে নিয়ে আর ভাবছি না। আমরা সাধারণ মানুষকে নিয়ে ভাবছি। কিভাবে কোভিডকে জয় করা যায় তা নিয়ে  ভাবছি। এদিন হাবরায় মাধ্যমিক-উচ্চমাধ্যমিকে কৃতী পড়ুয়াদের সাতজনকে বাড়িতে গিয়ে শুভেচ্ছা জানান খাদ্যমন্ত্রী। 

তিনি এদিন রাজ্যপালের মন্তব্যকে কোনও রকম গুরুত্ব দেননি। রাজ্যপালের অভিযোগকে নস্যাৎ করে তিনি বলেন, ধনকর যখন চলে যাবেন, তখন বলবেন সর্বশ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগের রাজ্যপালও চলে যাওয়ার পর মুখ্যমন্ত্রীর দক্ষতাকে স্বীকার করেছেন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.