প্রয়াত প্রাক্তন ভারতীয় ওপেনার চেতন চৌহান
গত ১২
জুলাই করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন উত্তরপ্রদেশ সরকারের এই
ক্যাবিনেট মন্ত্রী। এরপর ক্রমাগত চিকিৎসাধীন থাকলেও করোনার থাবা থেকে মুক্ত হতে
পারেননি তিনি, উলটে
কিডনিতে নতুন করে সংক্রমণ হয় তাঁর। সবমিলিয়ে মাল্টি অরগ্যান ফেলিওরের কারণেই
প্রাক্তন জাতীয় ওপেনারের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। শুক্রবার রাত থেকেই চেতন
চৌহানের শারীরীক অবস্থার ভীষণ অবনতি হয়। চিকিৎসকেরা তাঁকে ভেন্টিলেশনে লাইফ সাপোর্টে
রাখেন।
কিডনির
সমস্যার পাশাপাশি প্রাক্তন ক্রিকেটারের একাধিক অঙ্গ-প্রত্যঙ্গও বিকল হয়ে পড়েছিলো। চৌহান এই যুদ্ধে জয়ী হবেন বলে আশাপ্রকাশ করেছিলেন অনেকে। কিন্তু
তা আর সম্ভব হল না। রবিবার লড়াই থামল ভারতের জার্সি গায়ে ৪০ টেস্ট খেলা এই ওপেনিং
ব্যাটসম্যানের।

Post a Comment