অনুব্রত মণ্ডলকে এবার ক্রিমিনাল বললেন বিজেপি নেতা রাজু বন্দ্যোপাধ্যায়
দি নিউজ লায়ন ; অনুব্রত মণ্ডলকে এবার ক্রিমিনাল বলে আক্রমণ করলেন বিজেপি
নেতা রাজু বন্দ্যোপাধ্যায়ের। বীরভূমে দলের একের পর এক নেতা কর্মীর মৃত্যুতে
তৃণমূলকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন তিনি। যদিও এইসব কথাকে আমল দিতে রাজি নন অনুব্রত
মণ্ডল।
এদিকে নতুন করে সদস্য
সংগ্রহ অভিযান শুরু করেছে বিজেপি। এবার বিজেপির লক্ষ্য ৩ কোটি সদস্য। সদস্য সংগ্রহ অভিযানের প্রস্তুতি খতিয়ে দেখতেই বীরভূমে
গিয়েছিলে দলের ওই জেলার দায়িত্বপ্রাপ্ত নেতা রাজু বন্দ্যোপাধ্যায়।
রাজু বলেন, বীরভূমে
তৃণমূলকে যিনি নেতৃত্ব দিচ্ছেন তিনি একজন ক্রিমিনাম। বিজেপি হিংসার রাজনীতি করে না
বলে দাবি করেন তিনি। তবে এই মন্তব্যের প্রেক্ষিতে রাজু বন্দ্যোপাধ্যায়কে
হিরো বানাতে রাজি নন অনুব্রত। তিনি বলেন,
কে এল আর কে গেল তাতে তার কিছু যায়
আসে না। কটাক্ষ করে তিনি বলেন, পালে গরু-ছাগল আসে,
চড়ে, চলেও যায়। তাতে
তাঁর কিছু আসে যায় না।
দিন কয়েক আগে অনুব্রত মণ্ডল বলেছিলেন
অদূর ভবিষ্যতে আর কেউ বিজেপি করবে না। সবাই তৃণমূলে ফেরত আসবে।

Post a Comment