রেশনে চালের পরিমান কম হওয়া নিয়ে মমতাকে বিদ্রুপ দিলীপের - The News Lion

রেশনে চালের পরিমান কম হওয়া নিয়ে মমতাকে বিদ্রুপ দিলীপের



রেশনে চালের পরিমান কম হওয়া নিয়ে মমতাকে বিদ্রুপ দিলীপের ।ব্যঙ্গাত্মক সুরে তিনি বললেন, “রাজ্যের মানুষ কি আচমকা বড়লোক হয়ে গেলেন যে রেশনের পরিমান কমিয়ে দেওয়া হল?”  মুখ্যমন্ত্রীর উদ্দেশে প্রশ্ন ছুঁড়ে দিয়ে দিলীপ ঘোষ বলেছেন, “রাজ্যর যে বিপুল সংখ্যক মানুষের RKSY II কার্ড রয়েছেন তাঁরা কি রাতারাতি বড়লোক হয়ে গিয়েছেন?”




 দিলীপের কথায়, কেন্দ্রকে টেক্কা দিতেই ফ্রি রেশন বিলির কথা ঘোষণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু আদতে প্রত্যেকে রেশন পাননি। কুপন সিস্টেম চালুর কথা ঘোষণা করা হলেও তা আদৌ ফলপ্রসূ হয়নি বলেই দাবি বিজেপি সাংসদের।“  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা শুনেই কি সেদিনই নবান্নে নভেম্বর মাস পর্যন্ত প্রতিটি রেশন দোকান বিনামূল্যে চাল, ডাল, গম, আটা দেওয়ার ঘোষণা করেছিলেন। আবার ২১ জুলাই মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, একুশে ক্ষমতায় ফিরলে আমরা আগামী এক বছর পর্যন্ত রাজ্যবাসীকে বিনামূল্যে রেশন দেব।   




 কিন্তু সম্প্রতি RKSY II রেশন কার্ডে মাসিক চালের বরাদ্দ ৫ কেজি থেকে কমিয়ে এককেজি করা হয়েছে। এখানেই শুরু বিতর্ক। রাজ্য সরকারের এই সিদ্ধান্তের নিন্দা করে এদিন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ বলেন, “করোনা কালে প্রত্যেকে সমস্যায়। কিছুটা সুরাহা করতে কেন্দ্র বিভিন্ন রকম সাহায্য করছে, গ্যাস ফ্রি দিচ্ছে, চাল-ডাল-তেল-নুন, রেশন ফ্রি দিচ্ছে, বাজার করার জন্য হাতে ৫০০ টাকা করে দিচ্ছে, তখন রেশনে চালের বরাদ্দ কমাটা দুর্ভাগ্যজনক।”

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.