এবার কি সুদিন আসতে চলেছে, তবে কি শেষ হচ্ছে করোনা, কি বলছে বিশেষজ্ঞদের রিপোর্ট
এবার মনে হচ্ছে আসল সুখবর আসতে চলেছে। আর তা হল করোনার প্রকোপ কমার। বিশ্বাস না হলেও বিষয়টা সেরকমই। বিশেষজ্ঞদের রিপোর্ট বলছে হয়ত সুদিন আসতে চলেছে। রিপোর্ট অনুযায়ী ৪০ শতাংশ করোনা আক্রান্তদের ক্ষেত্রে দেখা গিয়েছে কোনও উপসর্গ নেই, অর্থাৎ তাঁরা অ্যাসিম্পট্যোম্যাটিক। বিশেষজ্ঞরা বলছেন, এই রকম উপসর্গহীন করোনাই ধীরে ধীরে ছড়াবে।
যার ফলে একসময় করোনার বিশেষ কোনও উপসর্গ আর থাকবে না। এতেই করোনার প্রকোপ কমার দিকে যাবে বলে আশা করছেন বিশেষজ্ঞরা। বস্টন আশ্রয়শিবিরে ১৪৭ জন করোনা আক্রান্তের মধ্যে ৮৮ শতাংশের কোনও উপসর্গ মেলেনি। অথচ তারা করোনা আক্রান্ত। নর্থ ক্যারোলিনা, আরকানসাস, ওহিও এবং ভার্জিনিয়ায় ৩২৭৭ জন আক্রান্ত হলেও ৯৬ শতাংশ অ্যাসিম্পট্যোম্যাটিক। সাত মাস ধরে চলা এই মহামারীতে মারা গিয়েছেন ৭ লক্ষ মানুষ। তবে বেশিরভাগ মানুষকেই ছুঁতে পারেনি করোনা। কীকরে, এই প্রশ্নই তুলছেন বিজ্ঞানীরা।
তাঁরা বলছেন, কম বেশী সবাই করোনা আক্রান্ত হয়েছেন। কিন্তু বেশিরভাগ মানুষই অ্যাসিম্পট্যোম্যাটিক অর্থাৎ তাঁদের কোনও উপসর্গ নেই। গবেষকদের ধারণা এত উপসর্গ রয়েছে এই ভাইরাসে আক্রান্ত হওয়ার, যে সঠিক ভাবে কোনও একটা নির্দিষ্ট ধারাকে চিহ্নিত করা সম্ভব নয়। ভ্যাকসিন তৈরির পথ যত সুগম হচ্ছে, মানুষের শরীরেও ততটাই রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়ে যাচ্ছে বলে মনে করছেন তাঁরা। তাই বিজ্ঞানীদের ধারণা এই হারে যদি অ্যাসিম্পট্যোম্যাটিক রোগির সংখ্যা বাড়ে, তবে তা ভাল লক্ষ্মণ। কারণ এই ভাবে ধীরে ধীরে করোনা নিজের কার্যক্ষমতা হারাবে। কমে আসবে করোনার মারণ প্রকোপ।

Post a Comment