আকাঙ্খা খুনে বাঁকুড়া ফাস্ট ট্র‍্যাক কোর্টে দোষী সাব্যস্ত হল উদয়ন - The News Lion

আকাঙ্খা খুনে বাঁকুড়া ফাস্ট ট্র‍্যাক কোর্টে দোষী সাব্যস্ত হল উদয়ন



দি নিউজ লায়ন ;  আকাঙ্খা শর্মা খুনের ঘটনায় আকাঙ্খার প্রেমিক উদয়ন দাসকে দোষী সাব্যস্ত করল বাঁকুড়া ফাস্ট ট্র‍্যাক কোর্ট। বুধবার সাজা ঘোষণার সম্ভাবনা।২০১৭ সালে আকাঙ্খা শর্মা খুনের ঘটনায় রীতিমত তোলপাড় হয়।  ২০১৬ র ২৩ জুন দিল্লী হয়ে আমেরিকায় চাকরী করতে যাওয়ার নাম করে আকাঙ্খা শর্মা বাঁকুড়ার ভাড়া বাড়ি থেকে বের হন।




প্রথম প্রথম পরিবারের সাথে যোগাযোগ থাকলেও ধীরে ধীরে আকাঙ্খার সাথে যোগাযোগ ছিন্ন হয় পরিবারের। ২০১৭ সালের ১ ফেব্রুয়ারি আকাঙ্খার বাবা একটি রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্কের বাঁকুড়া শাখার ম্যানেজার শিবেন্দ্র নারায়ন শর্মা বাঁকুড়া সদর থানায় দ্বারস্থ হয়ে আকাঙ্খাকে অপহরনের অভিযোগ দায়ের করেন।





 ওই দিনই ভোপালের উদ্যেশ্যে রওনা দেয় বাঁকুড়া সদর থানার তদন্তকারী দল।  ২ ফেব্রুয়ারি ওই তদন্তকারী দল ভোপালের সাকেতনগরে আকাঙ্খার প্রেমিক উদয়ন দাসের বাড়িতে হানা দিয়ে উদয়নকে গ্রেফতার করে।  উদয়নের বাড়ির মেঝেতে থাকা সিমেন্টের বেদী খুঁড়ে উদ্ধার হয় আকাঙ্খার দেহ।





পরে উদয়নকে নিয়ে ছত্রিশগড়ের রাইপুরে যায় তদন্তকারীরা।  রাইপুরে উদয়ন দাসের বাড়ির উঠান খুঁড়ে উদ্ধার হয় উদয়ন দাসের বাবা ও মা এর মৃতদেহ।  এরপর পুলিশ উদয়ন দাসকে বাঁকুড়ায় নিয়ে আসে।  তার বিরুদ্ধে বাঁকুড়া ফাস্ট ট্র‍্যাক কোর্টে অপহরণ,  খুন ও প্রমান লোপাটের চার্জ আনা হয়। এরপর থেকে মোট ১৯ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করে আদালত।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.