অনলাইন প্রতারণায় গ্রেফতার সাত
দি নিউজ লায়ন ; সোনারপুরে অনলাইন প্রতারণার ঘটনায় মঙ্গলবার আরও চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার তিনজনকে গ্রেপ্তার করা হয়। সব মিলিয়ে গ্রেপ্তারের সংখ্যা গিয়ে দাঁড়ালো সাত। এদিন ধৃতদের আদালতে তোলা হলে, বিচারক তাঁদের চার দিনের পুলিস হেফাজতের নির্দেশ দিয়েছেন।
সূত্রের খবর, কীভাবে গোটা চক্র কাজ করত এবং আর কারা যুক্ত থাকতে পারেন, সেসব ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে এই সাতজনকে। ইতিমধ্যে পুলিসের কাছে আরও বেশ কয়েকটি সন্দেহভাজন ব্যাংক অ্যাকাউন্টের খবর এসেছে।
টাকা লেনদেনের ক্ষেত্রে এই অ্যাকাউন্টগুলি ভাড়া দেওয়া হতো বলে জানা গিয়েছে। এছাড়াও যাদবপুরের কল সেন্টার থেকে বাজেয়াপ্ত কম্পিউটার, হার্ডডিস্ক ইত্যাদি পরীক্ষা করে দেখা হবে।

Post a Comment