বাংলাদেশে পাচারের সময় ৯ লক্ষ ১০ টাকার বেনারসি শাড়ি ও পান মশলা উদ্ধার - The News Lion

বাংলাদেশে পাচারের সময় ৯ লক্ষ ১০ টাকার বেনারসি শাড়ি ও পান মশলা উদ্ধার




দি নিউজ লায়ন ;  বনগাঁর কল্যাণী সীমান্ত দিয়ে চোরাপথে ভারত থেকে বাংলাদেশে পাচারের সময় ৯ লক্ষ ১০ টাকার বেনারসি শাড়ি ও পান মশলা উদ্ধার করল বিএসএফ।




উত্তর ২৪ পরগনা ভারত বনগাঁ থানা এলাকার কল্যাণী সীমান্তের বিএসএফ ২৪ তারিখ ভোররাতে ইছামতি নদীর সঙ্গে যুক্ত বাউর জলাশয় মধ্যে তাল গাছের তৈরি ডিঙিতে করে ৩-৪ জনকে সন্দেহভাজন অবস্থায় চলাচল করতে দেখে বিএসএফের জওয়ানদের খবর দেয় l বিএসএফের জওয়ানরা নৌকা নিয়ে ওই ডিঙির কাছে যেতেই পাচারকারীরা নৌকা রেখে বাংলাদেশের দিকে পালিয়ে যায় l




বিএসএফ ডিঙ্গি নৌকা টি নিয়ে এসে দেখে নৌকার পিছনে কয়েকটি প্লাস্টিক ব্যাগ বাধা রয়েছে l ব্যাগের মধ্যে থেকে উদ্ধার হয় 90 টি বেনারসি শাড়ি ও ৪০০ কৌটা পান মশলা যার আনুমানিক মূল্য ৯ লক্ষ ১০ হাজার টাকা l




 পরবর্তীতে বিএসএফের পক্ষ থেকে উদ্ধার করা বেনারসি শাড়ি, পান মশলা পেট্রাপোল কাস্টমসের হাতে তুলে দেওয়া হয় l

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.