মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবি করলেন অধীর রঞ্জন চৌধুরী, কেন? জানুন
দি নিউজ লায়ন ; বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবি করলেন কংগ্রেস
নেতা অধীর রঞ্জন চৌধুরী। তিনি বলেন, পশ্চিমবঙ্গের করোনা প্রতিরোধে মমতা
বন্দ্যোপাধ্যায় একেবারে ফেল। তাই তাঁর অবিলম্বে পদত্যাগ করা উচিত করোনা ব্যর্থতা
মাথায় নিয়ে।
অধীর চৌধুরী অভিযোগ করেছেন, বাংলায় সরকারি
স্বাস্থ্যসেবা একেবারেই ভেঙে পড়েছে। স্বাস্থ্য পরিষেবায় অব্যবস্থাপনা, সরকারি
হাসপাতালগুলিতে বেডের অভাব এবং রাজ্যের বেসরকারি হাসপাতালে অত্যধিক চার্জ সংকটের মুখে ফেলে দিচ্ছে রোগীদের। চিকিৎসার নামে লুঠ হচ্ছে রাজ্যে। করোনা
মোকাবিলায় অব্যবস্থার জন্য শহরের দুটি সরকারি হাসপাতালের উচ্চপদস্থ কর্মকর্তাকে
বরখাস্ত করা হয়েছে।
অধীর চৌধুরী বলেন,
"যদি অদক্ষতার
জন্য কাউকে অপসারণ করতে হয়, তবে সবার আগে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে অপসারণ করা
উচিত। তিনি করোনা মোকাবিলায় সবথেকে বেশি অযোগ্যতার পরিচয় দিয়েছেন। অধীর চৌধুরী
অভিযোগ করেন, মুখ্যমন্ত্রী নিজেই স্বাস্থ্যমন্ত্রী। তিনি করোনা
মহামারীকে যথাযথ গুরুত্বই দেননি। সময় মতো সংকট মোকাবিলা করেননি।

Post a Comment