একেবারে জলের দরে খাবার পৌঁছে দিচ্ছে মমতা সরকার - The News Lion

একেবারে জলের দরে খাবার পৌঁছে দিচ্ছে মমতা সরকার



পঞ্চায়েত দফতরের অধীনস্থ ওয়েস্ট বেঙ্গল কমপ্রিহেন্সিভ এরিয়া ডেভেলপমেন্ট কর্পোরেশনের হাত ধরে শুরু হয়েছে হোম ডেলিভারি।  মূলত সল্টলেক ও নিউটাউনে চালু হয়েছে এই পরিষেবা।    তবে শহরের যে কোনও প্রান্তে খাবার পৌঁছে দেওয়ার গুরুদায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন দফতরের অধীনে থাকা সংস্থার কিছু উদ্যমী কর্মী।


জানা গিয়েছে, ব্রেকফাস্টে রুটি, পরোটা, গরম হিংয়ের কচুরি, আর কলো জিরে দিয়ে আলু চচ্চড়ি, ঘুগনি, আলুর দম, ডিম টোস্ট, বাটার টোস্ট, চাউমিন রাখা হচ্ছে। রুটি-তরকারির দাম-১৫ টাকা। মিক্সড চাউমিনের দাম -৫০ টাকা।



 লাঞ্চ-ডিনারে ভাত, ডাল, মাছ, ডিম, দিশি মুরগি, ব্রয়লার মুরগি, খাসির মাংস থাকছে। খাসির মাংসের এক প্লেটের দাম ৮৫ টাকা। শুধু ব্রেকফাস্টে, লাঞ্চই নয় রয়েছে বিকেলের পেঁয়াজি, আলুর চপ, বেগুনি, ভেজিটেবল চপ, মাছের চপ, মাংসের চপ রাখা হয়েছে।দাম সর্বোচ্চ ২০ টাকা।



 মিষ্টি মুখেরও ব্যবস্থা করা হয়েছে। এই মিষ্টির তালিকায় রয়েছে রসগোল্লা, পায়েস, পাটিসাপটা, মিষ্টি দই। কর্পোরেশনের প্রশাসনিক অধিকর্তা সৌম্যজিৎ দাসের কথায়, বহু মানুষ নানা কারণে বাড়ির বাইরে বেরতে পারেন না।  অথচ তাঁরা টাটকা ও উন্নত গুণমানের পণ্যের খোঁজ করেন। তাদের জন্য আমাদের এই ব্যবস্থা। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.