নদীয়া জেলায় স্বাধীনতা দিবস পালন - The News Lion

নদীয়া জেলায় স্বাধীনতা দিবস পালন

 

দি নিউজ লায়ন ;   করোনা আবহের মধ্যেই নদিয়ার স্বাধীনতা দিবস উদযাপন করলো রানাঘাট স্বাধীনতা দিবস উদযাপন কমিটি। মঙ্গলবার সকালে নদিয়ার রানাঘাটের কোর্ট পাড়ায় জাতীয় পতাকা উত্তোলন করেন ইতিহাসবিদ তাপস বন্দোপাধ্যায়।



তবে করোনা সতর্কতায় এবার তাদের অন্যান্য অনুষ্ঠান বাতিল করেছে স্বাধীনতা দিবস উদযাপন কমিটি। প্রসঙ্গত ১৯৪৭ এর ১৫ আগস্ট দেশ স্বাধীন হলেও নদিয়া পূর্ব পাকিস্তানে চলে যায়। পরে ১৮ আগস্ট পুনরায় তা ভারতের অন্তর্ভুক্ত হয়।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.