হঠাৎ ঢাকা সফরে ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা - The News Lion

হঠাৎ ঢাকা সফরে ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা



ঢাকা প্রতিনিধি ;  হঠাৎ ঢাকা সফরে পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা নিউজ ডেস্ক : অনির্ধারিত সফরে ঢাকায় গেলেন পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা। আজ মঙ্গলবার দুপুর পৌনে ১২টার দিকে তিনি ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।



দূতাবাস সূত্র সংবাদমাধ্যমকে এ তথ‌্য নিশ্চিত করেছে। এরআগে গত মার্চে সরকারি সফরে তিনি ঢাকায় গিয়েছিলেন। তবে এবারের সফরের কারণ সম্পর্কে কিছু জানা যায়নি।




হর্ষ বর্ধন শ্রিংলা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন এছাড়া, তিনি দেশটির পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম এবং পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক করবেন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.