ভারতের গম চাষে কোন অঞ্চল এগিয়ে?
উত্তরপ্রদেশ :
বর্তমানে ভারতে গম উৎপাদনে উত্তরপ্রদেশ প্রথম স্থান অধিকার করে । ভারতের মোট উৎপন্ন গমের প্রায় ৩৭ শতাংশ এই রাজ্যে উৎপাদিত হয় । উত্তরপ্রদেশের সাহারানপুর, মিরাট, মোরাদাবাদ, মজফফরনগর, দেরাদুন, শাহাজানপুর, এটাওয়া, বুদাউন, নৈনিতাল এবং গোরখপুর জেলায় অধিকাংশ গম উৎপন্ন হয় ।
পাঞ্জাব :
পাঞ্জাব রাজ্য গম উৎপাদনে ভারতে দ্বিতীয় স্থান অধিকার করে । ভারতে মোট উৎপন্ন গমের প্রায় ২৪ শতাংশ গম এই রাজ্যে উৎপাদিত হয় । প্রতি হেক্টরে ২৭১৫ কেজি গম উত্পাদন করে হেক্টর প্রতি গম উৎপাদনে পাঞ্জাব ভারতে শীর্ষস্থান অধিকার করে । এই রাজ্যের লুধিয়ানা, পাতিয়ালা, ফিরোজপুর প্রভৃতি জেলায় উল্লেখযোগ্য পরিমাণ গম উত্পন্ন হয় ।
হরিয়ানা :
হরিয়ানা রাজ্য গম উৎপাদনে তৃতীয় স্থান অধিকার করে । হরিয়ানার হিসার, আম্বালা প্রভৃতি জেলায় প্রচুর পরিমাণে গম উত্পন্ন হয় ।
(

Post a Comment